জাহিনটেক্স ও রংপুর ডেইরির লেনদেন শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের (আরডি) লেনদেন আজ সোমবার থেকে শুরু হবে।জাহিনটেক্সের লেনদেন হবে ‘এন’ ক্যাটাগরির অধীনে। এ ক্ষেত্রে ডিএসই ট্রেডিং কোড ‘জেডএএইচআইএনটিইএক্স’ এবং কোম্পানি কোড ১৭৪৫২। অন্যদিকে রংপুর ডেইরির লেনদেনও এন ক্যাটাগরির অধীনে হবে। ডিএসই ট্রেডিং কোড ‘আরডিফুড’ এবং কোম্পানি কোড ১৪২৯৩।এদিকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জাহিনটেক্সের অনিরীক্ষিত ত্রৈমাসিক হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট প্রফিট তিন কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৪২টাকা।একই সময়ে রংপুর ডেইরির কর-পরবর্তী নিট প্রফিট এক কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা এবং ইপিএস ৭৩ পয়সা। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।