জি-৭ সম্মেলনে যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানিতে অনুষ্ঠেয় দুই দিনের জি-৭ স্টেকহোল্ডার কনফারেন্সে যোগ দিতে আজ সোমবার জার্মানি যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দেশটির শ্রম ও কল্যাণবিষয়কমন্ত্রী আন্দ্রে নাহলেজ এবং অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নমন্ত্রী গার্ড মুলারের আমন্ত্রণে বাণিজ্যমন্ত্রী এ সম্মেলনে যোগ দিচ্ছেন। আগামীকাল মঙ্গলবার ও আগামী বুধবার বার্লিনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাণিজ্যমন্ত্রীর যোগদানের ফলে জি-৭ ভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রসঙ্গত, জার্মানি বর্তমানে জি-৭ জোটের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে। এ জোটের অন্য দেশগুলো হচ্ছে ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা। এর বাইরে ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) এ জোটে আছে।
বিজ্ঞপ্তি