জিআই বিধিমালার খসড়া প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিধিমালা-২০১৪ প্রণয়নের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)। ইতিমধ্যে এর একটি খসড়াও তৈরি হয়েছে। খসড়াটি শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moind.gov.bd) পাওয়া যাচ্ছে। এ বিষয়ে আগ্রহী ব্যক্তিদের আগামী ১৭ জুলাইয়ের মধ্যে [email protected] অথবা [email protected] ঠিকানায় নিজেদের মতামত জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, গত বছর দেশে ভৌগোলিক নির্দেশন আইন পাস হলেও বিধিমালা না থাকায় আইনটিকে এখনো কার্যকর করা যাচ্ছে না।