জিএম পদে পদোন্নতির কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে মহাব্যবস্থাপক (জিএম) পদে পদোন্নতির জন্য প্রার্থী বাছাইয়ের কমিটি গঠন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গতকাল মঙ্গলবার এ কমিটি গঠন করে। চার সদস্যের কমিটির চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। অপর দুই সদস্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম ও অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখ্ত। কমিটিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব পদমর্যাদার কেউ সদস্যসচিব থাকবেন। কমিটি কার্যপরিধি অনুযায়ী উপমহাব্যবস্থাপকদের সাক্ষাৎকার নেবে এবং সাক্ষাৎকারে পাওয়া নম্বর, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত দক্ষতা ও গোপনীয় অনুবেদন বিবেচনায় মেধাতালিকা তৈরি করে সরকারের কাছে সুপারিশ করবে।