জিএমজি এয়ারলাইনস আগামী নভেম্বরে শেয়ার ছাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইনস আগামী নভেম্বর মাসের মধ্যে দেশের পুঁজিবাজারে শেয়ার ছাড়বে। রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার অনুষ্ঠিত কোম্পানির ১৩তম বার্ষিক সাধারণ সভায় এই তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান শায়ান এফ রহমান। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শাহাব সাত্তার, পরিচালক ও কে চৌধুরী ও লুৎফর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ান হেইঞ্জম্যান, কোম্পানি সচিব আসাদ উল্লাহ এবং প্রধান অর্থ কর্মকর্তা মিশেল মরিয়াটি উপস্থিত ছিলেন। জিএমজি এয়ারলাইনস ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯৮ সালের ৬ এপ্রিল অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন সেবা চালু করে। ২০০৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম আন্তর্জাতিক পরিমণ্ডলে (চট্টগ্রাম-কলকাতা) যাত্রা শুরু করে। বিজ্ঞপ্তি।