জিএমজি এয়ারলাইনসের নতুন ওয়েবসাইট চালু
বেসরকারি এ বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইনস সম্প্রতি একটি নতুন ওয়েবসাইট চালু করেছে।এতে বিভিন্ন রুট, সময়সূচি এবং বিশ্বব্যাপী এজেন্টদের ঠিকানা ও কোম্পানি-সম্পর্কিত যাবতীয় তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটটি হলো www.gmgairlines.com.এ সম্পর্কে জিএমজি এয়ারলাইনসের প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান হেইঞ্জম্যান বলেন, এ ওয়েবসাইটে প্রতিনিয়ত বিভিন্ন প্যাকেজসহ জিএমজি-সংক্রান্ত হালনাগাদ তথ্যাবলি থাকবে। এতে শিগগির বুকিং ইঞ্জিন সমন্বয় করা হবে, যার ফলে গ্রাহকেরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সহজেই জিএমজির সেবাসমূহ উপভোগ করতে পারবেন।জিএমজি নিকট-ভবিষ্যতে ডিসিএস পদ্ধতির মাধ্যমে মোবাইল, ই-টিকিট, অনলাইন চেক ইন, বোর্ডিং কার্ড প্রভৃতি সুবিধা চালু করবে।জিএমজি এয়ারলাইনস ১৯৯৮ সালের ৬ এপ্রিল অভ্যন্তরীণ পথে উড্ডয়নের মধ্য দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। পরবর্তীকালে ২০০৪ সালের সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-কলকাতা পথে জিএমজি আন্তর্জাতিক ফ্লাইট চালু করে। বেক্সিমকো গ্রুপ গত বছর এ এয়ারলাইনসটি কিনে নেয়। বিজ্ঞপ্তি।