জিএমজির নিয়মিত ফ্লাইট হজ মৌসুমে চালু থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থা জিএমজি এয়ারলাইনস আসন্ন হজ মৌসুমে ঢাকা-জেদ্দা রুটের নিয়মিত ফ্লাইট চালু রাখবে।পবিত্র হজ পালনে ইচ্ছুক যেকোনো যাত্রী এ সময় জিএমজির নিয়মিত ফ্লাইটে করে জেদ্দা যেতে পারবেন।জিএমজি এয়ারলাইনস বর্তমানে ঢাকা-জেদ্দা রুটে প্রতি সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করার অনুমতি পেয়েছে।জিএমজি এয়ারলাইনস তার ২৬৪ আসনের বিশালাকার বোয়িং ৭৬৭-৩০০ ইআর বিমানকে ঢাকা-জেদ্দা রুটে যাত্রী পরিবহনের জন্য নিয়োগ করেছে।জিএমজি এয়ারলাইনস খুব শিগগির ঢাকা-রিয়াদ রুটেও ফ্লাইট চালু করবে। বিজ্ঞপ্তি।