জিএমজির বহরে তৃতীয় বোয়িং বিমান যুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইনসের বহরে আরও একটি বোয়িং ৭৬৭ এয়ারক্রাফট যুক্ত হচ্ছে। ঢাকা-দামাম-ঢাকা, ঢাকা-দুবাই-ঢাকা, ঢাকা-দোহা-ঢাকা পথে প্রতিদিন ফ্লাইট চালু করার লক্ষ্যে নতুন বিমান সংযোজন করছে জিএমজি। নতুন এই এয়ারক্রাফটটি নিয়ে জিএমজির বহরে এখন বোয়িং ৭৬৭ বিমানের সংখ্যা দাঁড়াবে তিনে। এটিতে আসনসংখ্যা ২৭৩।এই বিমান লিজ নেওয়ার ব্যাপারে এয়ারক্রাফট লিজিং প্রতিষ্ঠান এডব্লিউআইএসের সঙ্গে জিএমজি সম্প্রতি সিঙ্গাপুরে একটি চুক্তি করেছে।চুক্তি অনুযায়ী আগামী জুলাই মাসে এয়ারক্রাফটটি জিএমজির বিমানবহরে যুক্ত হবে। এর ফলে আগের দুটি বোয়িং ৭৬৭সহ জিএমজির বহরে মোট এয়ারক্রাফটের সংখ্যা নয়টিতে উন্নীত হবে। জিএমজি এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক সাহাব সাত্তার এ প্রসঙ্গে বলেন, ‘নতুন এই এয়ারক্রাফটটি যুক্ত করার মাধ্যমে ঢাকা-দামাম-ঢাকা এবং ঢাকা-দোহা-ঢাকা রুটে ক্রমবর্ধমান গ্রাহকের সেবা প্রদানের ক্ষেত্রে সহায়তা করবে। এটি আমাদের ব্যবসায়িক পরিকল্পনারই অংশ।’ বিজ্ঞপ্তি।