জিএমজির বিমান বহরে আরেকটি বোয়িং ৭৬৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইনসের বহরে গত মঙ্গলবার আরও একটি বোয়িং ৭৬৭ এয়ারক্রাফট যুক্ত হয়েছে। ২৫০ আসনবিশিষ্ট নতুন এই এয়ারক্রাফটটিকে জিএমজি মধ্যপ্রাচ্য রুটে পরিচালনা করবে।জিএমজি এয়ারলাইনসের চেয়ারম্যান শায়ান ফজলুল রহমান ও ব্যবস্থাপনা পরিচালক সাহাব সাত্তার গত মঙ্গলবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই এয়ারক্রাফটটি গ্রহণ করেন। এ সময় বিমান ও পর্যটনমন্ত্রী জি এম কাদের এবং বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও জিএমজির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।