জিএমপি সনদ পেল বেক্সিমকো ফার্মা
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্প্রতি অস্ট্রিয়ার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ‘জিএমপি’ (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস) সনদ লাভ করেছে।অস্ট্রিয়ান ওষুধ কর্তৃপক্ষের দেওয়া এই সনদ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অন্যান্য সদস্য দেশেও স্বীকৃতি পাবে। এই অর্জন বেক্সিমকো ফার্মার জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক, যা ইউরোপের মতো লাভজনক বাজারে আরও জেনেরিক ওষুধ রপ্তানির পথ উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে। এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, ‘ইইউ স্বীকৃত এই মাইলফলক অর্জন করতে পেরে আমরা খুবই খুশি। এই স্বীকৃতি বেক্সিমকো ফার্মার গুণগতমান ও কমপ্লায়েন্স চর্চার একটি সনদ। আন্তর্জাতিক মানের জেনেরিক ওষুধ উৎপাদক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে আমাদের উপস্থিতি আরও দৃঢ় করার ক্ষেত্রেও বড় অর্জন।’ বিজ্ঞপ্তি।