জিএসকে বাংলাদেশ মুনাফার ২০ শতাংশ পুনর্বিনিয়োগ করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ তাদের মুনাফার ২০ শতাংশ অর্থ দেশের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা খাতের অবকাঠামো উন্নয়নে পুনর্বিনিয়োগ করবে। জিএসকে বাংলাদেশের চেয়ারম্যান এবং জিএসকে ইউকের ডেভেলপিং কান্ট্রি ও মার্কেট অ্যাকসেস বিজনেস ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডানকান লিয়ারমাউথ ঢাকায় গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জিএসকে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম আজিজুল হক ও যোগাযোগ ব্যবস্থাপক রুমানা আহমেদ।সংবাদ সম্মেলনে জানানো হয়, জিএসকে বাংলাদেশ আগামী আগস্ট মাস থেকে ওষুধ ও ভ্যাকসিন বা টিকাগুলোর দাম ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত কমাবে। বিজ্ঞপ্তি।