জিএসকে বাংলাদেশের চেয়ারম্যান ঢাকায় আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশের চেয়ারম্যান ও গ্ল্যাক্সোস্মিথক্লাইন, ইউকের ডেভেলপিং কান্ট্রি ও মার্কেট অ্যাকসেস বিজনেস ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডানকান লিয়ারমাউথ তিন দিনের এক সফরে আজ ঢাকা আসছেন।ডানকান লিয়ারমাউথ ২০১০ সালের আগস্টে জিএসকে বাংলাদেশের চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি ১৯৯১ সালে জিএসকেতে যোগ দেন। বিশ্বের ৫০টি দেশে কোম্পানির কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে তিনি জিএসকের গ্লোবাল কমিউনিকেশন ও গ্লোবাল করপোরেট এক্সিকিউটিভ টিমের সদস্য ছিলেন। সফরকালে ডানকান জিএসকে বাংলাদেশের কর্মী ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে মতবিনিময় করবেন।বিজ্ঞপ্তি।