জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্রও চাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জন্য অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) অব্যাহত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র নিজেও চাপের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মরিয়ার্টি এ কথা বলেন।মরিয়ার্টি বলেন, রানা প্লাজার দুর্ঘটনা একটি বড় ধরনের ট্র্যাজেডি এবং সব মনোযোগ এখন ওই দিকেই। তবে অগ্নি নিরাপত্তা, ভবন নিরাপত্তাসহ শ্রমিকদের অধিকার হলো সবার আগে দেখার বিষয়। আগের দিন শনিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী জিএসপি-সুবিধা বাতিলের হুমকিকে অন্যায় বলে মন্তব্য করেছেন।মরিয়ার্টি বলেন, ‘বাংলাদেশের জন্য জিএসপি বহাল থাকবে কি না, তা বলা মুশকিল। আমি শুধু এইটুকু বলতে পারি, রানা প্লাজাসহ অন্যান্য দুর্ঘটনার জন্য এ ব্যাপারে যুক্তরাষ্ট্র খুব চাপে রয়েছে।’প্রাক-বাজেট আলোচনা: এদিকে গতকাল সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সমিতি উপজেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়নের জন্য আগামী বাজেটে পাঁচ কোটি টাকা করে বরাদ্দের দাবি জানান।অর্থমন্ত্রী বলেন, স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী করতে জেলা পরিষদকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার।বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সঙ্গে অনুষ্ঠিত আরেক প্রাক-বাজেট আলোচনা শেষে গতকাল অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, তাঁরা আয়কর রেয়াত, শুল্ক ও মূল্য সংযোজন কর (মূসক) প্রত্যাহার এবং বিকল্প নগদ সহায়তা ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার দাবি জানিয়েছেন।অর্থমন্ত্রী বলেন, ‘অন্তত দুটি বিষয়ে তাঁরা ভোগান্তির মধ্যে আছেন। দেখি কী করা যায়।’