জিএসপি ফাইন্যান্সের আইপিও অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, জিএসপি ফাইন্যান্স বাজারে দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। এর মধ্যে ১৫ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপক আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।সর্বশেষ ২০১০ সালের ডিসেম্বরে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য (এনএভি) ২৫ দশমিক ৬১ টাকা ও গড় ভারত্বের ভিত্তিতে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৭৫ টাকা।