জিএসপি ফাইন্যান্সের লেনদেন শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঁজিবাজারে তালিকাভুক্ত হলো অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। ডিএসইতে আজ সোমবার প্রতিষ্ঠানটির লেনদেন শুরু হয়েছে। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়, প্রতিষ্ঠানটির ক্যাটাগরি ‘এন’, ডিএসই ট্রেডিং কোড ‘জিএসপি ফাইন্যান্স’ এবং কোম্পানি কোড ‘১১১৪৯’।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিক হিসাব অনুযায়ী প্রতিষ্ঠানটির কর-পরবর্তী মোট লাভ এক কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং বেসিক ইপিএস ৪১ পয়সা। এদিকে নতুন তালিকাভুক্ত হওয়ায় আগামী ৩০ কর্মদিবসে জিএসপি ফাইন্যান্সের শেয়ার ক্রয়ে বিনিয়োগকারীদের কোনো ঋণ না দেওয়ার জন্য ডিএসইর পক্ষ থেকে সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসকে অনুরোধ করা হয়েছে।