জিএসপির তালিকাভুক্তি অনুমোদন ডিএসইর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স। গতকাল মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটির তালিকাভুক্তি-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। এর আগে কোম্পানিটির প্রাথমিক গণণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। ইতিমধ্যে কোম্পানিটি আইপিওর মাধ্যমে বাজার থেকে ৫০ কোটি টাকা উত্তোলন করেছে।একই সঙ্গে ডিএসইর গতকালের সভায় সংস্থাটির মনোনীত পরিচালক সালমান এফ রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। নিয়ম অনুযায়ী তাঁর স্থলাভিষিক্ত হবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নতুন সভাপতি তপন চৌধুরী। এত দিন সালমান এফ রহমান বিএপিএলসির প্রতিনিধি ও সভাপতি হিসেবে ডিএসইর মনোনীত পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। সমপ্রতি স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বিএপিএলসির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।