জিগাতলায় বেস্ট ইলেকট্রনিকসের শো রুম উদ্বোধন

বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিকস সামগ্রী বিপণনকারী প্রতিষ্ঠান বেস্ট ইলেকট্রনিকস লিমিটেড ঢাকার জিগাতলায় নতুন শো-রুম উদ্বোধন করেছে।
এ ছাড়া ঢাকার রিং রোড ও বগুড়ার সাত মাথায় আরও দুটি শো রুম উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে সারা দেশে কোম্পানিটির শো রুমের সংখ্যা ৬৩টি।
বেস্ট ইলেকট্রনিকসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মিলাদ, দোয়া মাহফিল ও ফিতা কাটার মধ্য দিয়ে ঢাকার জিগাতলার শো রুম উদ্বোধন করেন বেস্ট ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আসাদুজ্জামান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যবসায়ী এম এ ফারুক, বেস্ট ইলেকট্রনিকসের সহকারী মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) অমিত চক্রবর্তীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মাল্টি ব্র্যান্ড ইলেকট্রনিকস চেইন শপের ধারণা নিয়ে বেস্ট ইলেকট্রনিকস লিমিটেড ২০১৩ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে। বর্তমানে তারা ২০ টিরও অধিক ব্র্যান্ডের গার্হস্থ্য ইলেকট্রনিকস সামগ্রী নগদ ও কিস্তিতে বাজারজাত করছে।