জিটিসিএলের সপ্তদশ বার্ষিক সাধারণ সভা
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) সপ্তদশ বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।সভায় জিটিসিএল ও পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর সভাপতিত্ব করেন।সভায় জানানো হয়, জিটিসিএল ২০০৯-১০ অর্থবছরে এক হাজার ৩৭৭ কোটি ৮০ লাখ ঘনমিটার গ্যাস ও ২৮ কোটি ২৮ লাখ ৭০ হাজার লিটার কনডেনসেট পরিবহন করে ৪৫২ কোটি ৫৬ লাখ টাকার রাজস্ব আয় করেছে। আলোচ্য অর্থবছরে এই কোম্পানি ৩২১ কোটি ৮১ লাখ টাকার কর-পূর্ব মুনাফা অর্জন করেছে।এ ছাড়া বিভিন্ন প্রকল্পের ঋণের বিপরীতে সুদাসল, লভ্যাংশ ও আয়কর বাবদ ১৭৯ কোটি ৫২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে।সভায় আরও জানানো হয়, ২০১২-১৩ অর্থবছরে দুটি কম্প্রেসার স্টেশনসহ জিটিসিএল ৪৬৯ কিলোমিটার পাইপলাইন নির্মাণের কাজ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়নাধীন। আগামী তিন বছরের মধ্যে জিটিসিএলের অধীনে পরিচালিত জাতীয় গ্যাস গ্রিডের দৈর্ঘ্য ৯৩১ কিলোমিটার থেকে বেড়ে এক হাজার ৮০৫ কিলোমিটারে উন্নীত হবে। বিজ্ঞপ্তি।