জিডিএসিস্ট বাংলাদেশে আনল এসএমও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের অঙ্গপ্রতিষ্ঠান জিডিএসিস্ট বাংলাদেশে ‘সেকেন্ড মেডিকেল ওপিনিয়ন’ (এসএমও) চালু করেছে। গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবং জিডিএসিস্টের ডিরেক্টর ফারজানা চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মঈনুদ্দিন আহমেদ এবং এসিস্ট আমেরিকার প্রেসিডেন্ট ও সিইও ব্রায়ান জেমুলিগান উদ্বোধনীতে উপস্থিত ছিলেন। এসএমওর মাধ্যমে একজন রোগী ঘরে বসেই বিশ্বমানের হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞের কাছ থেকে তাঁর পূর্ববর্তী রিপোর্টের ওপর একটি তথ্যসমৃদ্ধ দ্বিতীয় মতামত নিতে পারবেন। এসিস্ট আমেরিকা, জিডিএসিস্টকে এই সার্ভিস প্রদানে সহায়তা করবে। বিজ্ঞপ্তি