জিডিপি নির্ণয়ে নতুন ভিত্তিবছর চূড়ান্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও মূল্যস্ফীতি নির্ণয়ে ২০০৫-০৬-এর নতুন ভিত্তিবছর আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হচ্ছে। এর পাশাপাশি ২০১০-১১ ভিত্তিবছর নির্ধারণের কাজ শুরু হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে এসব তথ্য জানা গেছে।
ইতিমধ্যে জিডিপি নির্ধারণের জন্য ২০০৫-০৬ ভিত্তিবছর অনুমোদন দিয়েছে বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বে গঠিত কারিগরি কমিটি। বর্তমানে ১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরে জিডিপি নির্ধারণ করা হয়।
ইতিমধ্যে একই ভিত্তিবছর ধরে মাসওয়ারি মূল্যস্ফীতি নির্ণয় করা হচ্ছে। পাশাপাশি ১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরেও হিসাব করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার জিডিপি ও মূল্যস্ফীতি-সংক্রান্ত দুটি ভিত্তিবছরের চূড়ান্ত অনুমোদন দিতে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বিবিএসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ২০১০-১১ ভিত্তিবছর নির্ধারণের জন্য কার্যপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, একটি ভিত্তিবছর চূড়ান্ত করতে দেড় থেকে দুই বছর সময় লাগে। বিভিন্ন ধরনের সমীক্ষা করতে হয়। আর অর্থনীতির গতিপ্রবাহ স্বাভাবিক আচরণও বিবেচনায় আনা হয় ভিত্তিবছর নির্ধারণে।