জিডিপি ৭ শতাংশ ছাড়িয়ে যাবে : অর্থমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হার (জিডিপি) ৭ শতাংশ ছাড়িয়ে যাবে বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল মঙ্গলবার ৭ শতাংশের ওপর প্রবৃদ্ধির হার হবে বলে সরকারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাত ও কৃষি উৎপাদন এতে বড় ভূমিকা রেখেছে।