জিপি-ইবিএল চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গ্রামীণফোনের (জিপি) প্লাটিনাম প্লাস স্টার গ্রাহকদের জন্য কয়েকটি ব্যাংকিং পণ্য চালু করেছে।
এ ব্যাপারে গ্রামীণফোন ও ইবিএলের মধ্যে গতকাল রোববার একটি চুক্তি হয়েছে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিবেক সুদ এবং ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।
চুক্তি অনুযায়ী গ্রামীণফোনের প্লাটিনাম প্লাস স্টার গ্রাহকেরা একটি বিশেষ সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন। তারা কো-ব্র্যান্ডেড ভিসা প্লাটিনাম ক্রেডিট ও ডেবিট কার্ডসহ ব্যাংকিং এবং আন্তর্জাতিক ভ্রমণে নানা সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি।