প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড ও বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেডের মধ্যে একটি চুক্তি হয়েছে। অ্যাডকম কার্যালয়ে গত সোমবার জিপিএইচ ইস্পাতের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস গালিব মোহাম্মদ এবং অ্যাডকমের ডিরেক্টর শামসুননাহার তারেক চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডকমের চেয়ারম্যান গীতিআরা সাফিয়া চৌধুরী, জিপিএইচ ইস্পাতের পরিচালক মো. আশরাফুজ্জামান, সিনিয়র ডিজিএম মো. এনামুল ইসলাম, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার এ হক মাসুদ, অ্যাডকমের ব্র্যান্ড সার্ভিস ম্যানেজার রিয়াদ উল কবীর প্রমুখ। চুক্তি অনুসারে এখন থেকে জিপিএইচ ইস্পাতের বিজ্ঞাপন ও প্রচারণার জন্য স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে অ্যাডকম লিমিটেড। বিজ্ঞপ্তি