জিপিএইচ ইস্পাত প্রাইমেটালসের মধ্যে চুক্তি
উৎপাদন ক্ষমতা বাড়াতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে অস্ট্রিয়াভিত্তিক প্রতিষ্ঠান প্রাইমেটালস টেকনোলজিসের সঙ্গে চুক্তি করেছে জিপিএইচ ইস্পাত। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা নতুন বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক সম্প্রসারণে যাচ্ছে।
গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জিপিএইচ কর্তৃপক্ষ বাণিজ্যিক সম্প্রসারণের এই ঘোষণা দেয়। তারই অংশ হিসেবে গত মঙ্গলবার রাজধানীর গুলশানের এক হোটেলে প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি। জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রাইমেটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিনার রোহেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাতের চেয়ারম্যান আলমগীর কবির, পরিচালক আবদুর রউফ, আশরাফুজ্জামান ও আবদুল আহাদ।