জিপিএইচ ইস্পাতকে ইসিএ গ্যারান্টিপত্র হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিপিএইচ ইস্পাত লিমিটেডকে এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির (ইসিএ) আওতায় ৯৪.৮৫ মিলিয়ন মার্কিন ডলারের গ্যারান্টিপত্র হস্তান্তর করেছে রিপাবলিক অব অস্ট্রিয়ার কন্ট্রোল ব্যাংক ওইকেবি। এ উপলক্ষে ভিয়েনার প্রধান কার্যালয়ে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে ওইকেবির ব্যবস্থাপনা পরিচালক ম্যাগ ফার্দিনান্দ শিপ্ফার, জ্যেষ্ঠ ব্যবস্থাপক অরট্রান সোপ্পাঞ্জ, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, সিনিয়র জিএম ও সিএফও কামরুল ইসলাম, হেড অব প্রজেক্ট এ এস এম সুমন, জিপিএইচের কনসালট্যান্ট নাহিদ হাসান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি