জিপিএইচ ইস্পাতের আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জিপিএইচ ইস্পাতের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে। আজ বুধবার দুপুরে কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।সাইফুর রহমান বলেন, ‘গতকাল বুধবার কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠানটি দুই কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৬০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এ ক্ষেত্রে ২০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।’সর্বশেষ তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ৬৬ টাকা এবং শেয়ারপ্রতি মোট সম্পদের দাম ১২ দশমিক ২৩ টাকা।পরে আইপিওর পরিশোধিত মূলধন হবে ৯০ কোটি টাকা। আইপিওর অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ঋণ পরিশোধ ও প্রিমিয়ামের অর্থ থেকে তিন শতাংশ কর প্রদান করবে।প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ‘ট্রিপল এ’ (এএএ) কনসালট্যান্টস লিমিটেড।