জিপিএইচ ইস্পাতের নবম বার্ষিক সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিপিএইচ ইস্পাত লিমিটেডের নবম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি চট্টগ্রাম নগরের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. আলমগীর কবির। উপস্থিত ছিলেন এমডি মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, পরিচালক মো. আশরাফুজ্জামান, মো. আবদুল আহাদ, স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মো. সালেহ্ জহুর প্রমুখ। এ সময় সর্বসম্মতিক্রমে ২০১৪-১৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি|