জিপিএইচ ইস্পাতের বিশেষ সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিপিএইচ ইস্পাতের বিশেষ সাধারণ সভা গতকাল বুধবার চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় কোম্পানির অনুমোদিত মূলধন বাড়াতে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেন শেয়ারহোল্ডাররা। সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. আলমগীর কবির। উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, পরিচালক মো. আব্দুর রউফ, পরিচালক মো. আশরাফুজ্জামান, স্বতন্ত্র পরিচালক মো. সালেহ্ জহুর, স্বতন্ত্র পরিচালক মো. বেলায়েত হোসেন, নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিক, প্রধান অর্থ কর্মকর্তা কামরুল ইসলাম এবং কোম্পানি সচিব আরাফাত কামাল। বিজ্ঞপ্তি।