জিপিএইচ ইস্পাতের লভ্যাংশ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিপিএইচ ইস্পাত লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১২ সালের ৩০ এপ্রিল সময়কাল পর্যন্ত ১০ শতাংশ (প্রতি ১০ টাকার শেয়ারের বিপরীতে এক টাকা) ক্যাশ ডিভিডেন্ড বা নগদ লভ্যাংশ এবং ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ নভেম্বর বেলা ১১টায় চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট আগামী ১৩ ডিসেম্বর। ২০১২ সালের ৩০ এপ্রিল সময়কাল পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৫৩ টাকা, প্রতি শেয়ারে প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ১৮.৪১ টাকা এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.১৬ টাকা। ডিএসই ওয়েবসাইট অবলম্বনে।