প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিপিএইচ ইস্পাত লি.-এর বিশেষ সাধারণ সভা গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামে হোটেল আগ্রাবাদের ইছামতী হলে অনুষ্ঠিত হয়েছে। এতে বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার যোগ দেন। সভায় কোম্পানির পরিশোধিত মূলধন বৃদ্ধির জন্য প্রস্তাবিত ১২,৪৭,৪০,০০০ রাইট শেয়ার যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে ইস্যু করার জন্য শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. আলমগীর কবির। এ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল, পরিচালক মো. আশরাফুজ্জামান, পরিচালক মো. আবদুল আহাদ, স্বতন্ত্র পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।