জিপিএইচ গ্রুপের নির্বাহী পরিচালক হলেন আবু বকর সিদ্দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক সম্প্রতি জিপিএইচ গ্রুপের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।আবু বরক সিদ্দিক ইতিপূর্বে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ছাড়াও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, লিভার ব্রাদার্স বাংলাদেশ লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানিসহ বিভিন্ন দেশি-বিদেশি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।তিনি আইসিএমএবির একজন ফেলো সদস্য। জিপিএইচ গ্রুপ জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্স নামেও পরিচিত। এ গ্রুপ দুই যুগেরও বেশি সময় ধরে সিমেন্ট, বিদ্যুত্, রিয়েল এস্টেটস, পুঁজিবাজার ও ট্রেডিং ব্যবসার সঙ্গে জড়িত।