জিপিএইচ গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান জিপিএইচ গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও হালখাতা গত সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।বিকেল চারটায় অনুষ্ঠানের শুরুতে জিপিএইচ গ্রুপের পরিচালক আলমাস শিমুল স্বাগত বক্তব্য দেন। এরপর গ্রাহকদের প্রতিনিধি হিসেবে কয়েকজন গ্রাহক বক্তব্য দেন। বক্তব্য দেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি জিপিএইচ গ্রুপের সার্বিক কার্যক্রমে দিকগুলো তুলে ধরেন।জাহাঙ্গীর আলাম তাঁর বক্তব্যে বলেন, জাহাঙ্গীর অ্যান্ড আদার্স নামে ক্ষুদ্রপরিসরে জিপিএইচের যাত্রা শুরু হয়। মাত্র একজন কর্মচারী নিয়ে এই গ্রুপের ব্যবসায়ী কার্যক্রম শুরু হয়। সবাই সার্বিক সহযোগিতায় জিপিএইচ এই অবস্থানে এসেছে বলে তিনি মন্তব্য করেন।সবশেষে গ্রুপের ভবিষ্যত্ কর্মপরিকল্পনা প্রক্রিয়া তুলে ধরেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য গ্রাহকদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, কাজ মূল্যায়ন ও গ্রাহকদের মতামতের ভিত্তিতে ভবিষ্যত্ উন্নয়নের কর্মপন্থা অবলম্বন।জাহাঙ্গীর আলম আরও বলেন, এই প্রতিষ্ঠানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১০ হাজার লোক সম্পৃক্ত আছেন। গ্রুপের সব কোম্পানি গত বছর রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২৫০ কোটি টাকা জমা দিয়েছে। এই গ্রুপ বিশাল অঙ্কের রাজস্ব প্রদান ও বেকার মানুষের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জিপিএইচ গ্রুপের নির্বাহী পরিচালক আবুবকর সিদ্দিক, জ্যেষ্ঠ পরিচালক মো. আবদুর রউফ ও পরিচালক আলমগীর কবির।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন করেন, কুমার বিশ্বজিত্, হায়দার আলী ও প্রেমা।