জিপিএল ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বিমা চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ব্লু প্লানেট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গ্রিন প্লানেট ল্যান্ডস লিমিটেড (জিপিএল) ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন জিপিএলের উপব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহজাহান সাজেদুর এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও এম এম মনিরুল আলম। চুক্তির আওতায় জিপিএলের কাছ থেকে যেসব গ্রাহক জমি কিনবেন, তাঁরা বিনা মূল্যে বিমার সুবিধা পাবেন, যার ফলে কোনো কারণে গ্রাহকের মৃত্যু ও শারীরিকভাবে অক্ষম হলে এর পরবর্তী কিস্তির টাকা মওকুফ হয়ে যাবে এবং জমির মালিকানা নির্দিষ্ট সময়ের পরে গ্রাহকের মনোনীত ব্যক্তির কাছে হস্তান্তর করা হবে। বিজ্ঞপ্তি