জিবিবি পাওয়ারের আইপিওর চাঁদা গ্রহণ ২৬ ফেব্রুয়ারি শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি জিবিবি পাওয়ার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণ-প্রক্রিয়া শুরু হচ্ছে ২৬ ফেব্রুয়ারি, যা ১ মার্চ পর্যন্ত চলবে।তবে প্রবাসী বাংলাদেশিরা ১০ মার্চ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৩০ টাকা প্রিমিয়াম যোগ করে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। কোম্পানিটির প্রতিটি মার্কেট লট বা বাজারগুচ্ছে রয়েছে ২০০টি শেয়ার। সেই হিসাবে প্রতি লট শেয়ারের আবেদনের জন্য খরচ হবে আট হাজার টাকা।জিবিবি পাওয়ার লিমিটেড আইপিওর মাধ্যমে মোট দুই কোটি পাঁচ লাখ শেয়ার বাজারে ছাড়বে।