জিরাবোতে ভিশন এম্পোরিয়ামের শোরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের জিরাবোতে আরএফএল গ্রুপের ইলেকট্রনিকস পণ্যের রিটেইল চেইন শপ ভিশন এম্পোরিয়ামের একটি আউটলেট চালু করা হয়েছে। সম্প্রতি আউটলেটটি উদ্বোধন করেন ভিশন এম্পোরিয়ামের চিফ ইনচার্জ রাহাত জাহান শামীম। এ সময় উপস্থিত ছিলেন ভিশন এম্পোরিয়ামের ন্যাশনাল সেলস হেড মিজানুর রহমান এবং অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মাহমুদুল হাসান। বর্তমানে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভিশন এম্পোরিয়ামের ৭৫টি আউটলেট আছে। বিজ্ঞপ্তি