জিলস শপের নতুন দোকান গুলিস্তান শপিং কমপ্লেক্সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিলস শপ লিমিটেডের নতুন একটি দোকান রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত গুলিস্তান শপিং কমপ্লেক্সে সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন শপের ব্যবস্থাপনা পরিচালক জসিম মো. আল-আমিন ও এক্সিকিউটিভ ডিরেক্টর এম এ কাদের। উপস্থিত ছিলেন জিলস শপের রিটেইল সেলস ম্যানেজার মনিরুল মোর্শেদ, মার্চেন্ডাইজিং ম্যানেজার ইকবাল হোসেন, ম্যানেজার (অ্যাকাউন্টস) মাহবুবুর রহমান, অ্যাডভার্টাইজিং অ্যান্ড স্টোর ডেভেলপমেন্ট ম্যানেজার মো. ফয়সাল হক, হোলসেল ম্যানেজার নাজমুল হক, সিনিয়র ডেপুটি ম্যানেজার (মার্চেন্ডাইজিং) জুলফিকার আলী, ডেপুটি ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) আমিরুল ইসলাম মুরাদ, ডেপুটি ম্যানেজার (মার্চেন্ডাইজ) ইদ্রিস আলী সরকার, এমআইএস অফিসার সুমন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।