জিল্লুর রহমান বিডিবিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. জিল্লুর রহমান সম্প্রতি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি জনতা ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন।জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে অনার্সসহ এমকম ডিগ্রি লাভ করেন। পরে তিনি ক্রেডিট ম্যানেজমেন্টে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ৩০ বছরের ব্যাংকিং কর্মজীবনে তিনি জনতা ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং রূপালী ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। জিল্লুর রহমান ফিলিপাইন, হংকং, ভারত, জার্মানি, থাইল্যান্ড ও ফ্রান্স সফর করেন। বিজ্ঞপ্তি।