জিশান ইন্টারন্যাশনাল চীনে বাণিজ্য মেলায় অংশ নিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ইনডেন্টিং প্রতিষ্ঠান মেসার্স জিশান ইন্টারন্যাশনাল এজেন্সিজের চেয়ারপারসন ও ব্যবস্থাপনা পরিচালক শাহাব উদ্দিন খান ১৫-১৯ এপ্রিল চীনের গুয়াংঝুতে অনুষ্ঠিত বাণিজ্য মেলায় অংশ নিয়েছেন।মেলায় তিনি চায়না ফরেন ট্রেড সেন্টারের উপপরিচালক ওয়াং লিংঝেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকার অনুষ্ঠানে চায়না ফরেন ট্রেড সেন্টার ও বাংলাদেশে ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। উল্লেখ্য, শাহাব উদ্দিন বাংলাদেশে ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। সাক্ষাৎকালে চায়না ফরেন ট্রেড সেন্টারের আন্তর্জাতিক বিভাগের ট্রেসি মাই ও ক্যামিলা মা এবং বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক কে এম এইচ শহীদুল হক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।