জিসান ইন্টারন্যাশনাল কনিকার 'বিঝহাব' পণ্যের পরিবেশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল প্রিন্টিংয়ের বড় উৎপাদনকারী প্রতিষ্ঠান কনিকা মিনোলটা তাদের উৎপাদিত পণ্য ‘বিঝহাব’ এ দেশে বাজারজাত করার জন্য জিসান ইন্টারন্যাশনাল এজেন্সিজকে পরিবেশক নিয়োগ করেছে।

সম্প্রতি প্রতিষ্ঠান দুটির আয়োজনে এ পণ্য বাজারজাতকরণ কার্যক্রম রাজধানীতে উদ্বোধন করা হয়। এতে জিসান ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক শাহাব উদ্দিন খান বক্তব্য দেন। কনিকা মিনোলটার জ্যেষ্ঠ কর্মকর্তা নিক লো এবং স্যামুয়েল টে এনজং এই যন্ত্রের কার্যকারিতা তুলে ধরেন।

বিঝহাবের মাধ্যমে ডেটা প্রিন্টিং, ফটো প্রিন্টিং, আর্কিটেকচারাল ডিজাইন স্বল্প সময়ে ও সাশ্রয়ী মূল্যে মুদ্রণ করা সম্ভব। এর মাধ্যমে এক মিনিটে ১০০ কপি পর্যন্ত মুদ্রণ করাও যায়। বিজ্ঞপ্তি।