জীবন বিমা গ্রাহকদের উৎসে কর প্রত্যাহার বিবেচনার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়াদপূর্তিতে জীবন বিমা গ্রাহকদের মুনাফার ওপর আরোপিত ১০ শতাংশ উৎসে কর প্রত্যাহারের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল রোববার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানালে তিনি বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন। বিআইএর চেয়ারম্যান শেখ কবির হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কার্যালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান এম শেফাক আহমেদ উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী জানান, ‘প্রস্তাবিত বাজেটে মেয়াদ শেষে বিমাগ্রহীতার অর্জিত মুনাফার ওপর ১০ শতাংশ হারে কর আরোপের যে প্রস্তাব করা হয়েছে, তা প্রত্যাহারের বিষয়টি বিবেচনায় থাকবে। আমি তাদের বিবেচনার আশ্বাস দিয়েছি। ২৭ জুনের পর বোঝা যাবে কি হয়।’বিআইএ চেয়ারম্যান শেখ কবির হোসেন বলেন, অর্থমন্ত্রী বিমা গ্রাহকদের লভ্যাংশের ওপর যে উৎসে করের প্রস্তাব করেছেন তাতে ক্ষুদ্র বিমাকারীদের জন্য অত্যন্ত দুঃখজনক।