জুট স্পিনার্সের ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রপ্তানিমুখী পাট সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান জুট স্পিনার্স লিমিটেড ২০১১-১২ অর্থবছরে শেয়ারধারীদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে।ঢাকার একটি মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির ৩৩তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক মোহাম্মদ শামস্-উল হুদা। সভায় প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. ফয়জুর রহমান চৌধুরী, স্বতন্ত্র পরিচালক এ কে এম শাহজাহান, প্রধান অর্থ কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ভূঁইয়া ও কোম্পানি সচিব এ টি এম মোস্তফা।মোহাম্মদ শামস্-উল হুদা জানান, আন্তর্জাতিক বাজারে মন্দা সত্ত্বেও আলোচ্য বছরে জুট স্পিনার্স পাট সুতা রপ্তানি করে উল্লেখযোগ্য পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করেছে। বিজ্ঞপ্তি।