জুন মাসে কর্ণফুলী পেপার মিলের কোটি টাকার মুনাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রিত কাগজশিল্প কারখানা কর্ণফুলী পেপার মিল (কেপিএম) গত জুন মাসে কোটি টাকার মুনাফা অর্জন করেছে। মুনাফা অর্জনের খবর নিশ্চিত করে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল হক প্রথম আলোকে বলেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদিত পণ্য বিক্রি হওয়ায় এই মুনাফা অর্জিত হয়। চলতি জুলাই মাসেও মুনাফার ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে জহিরুল হক বলেন, ৫৫ বছরের পুরোনো এই কারখানায় যান্ত্রিক ত্রুটি লেগেই থাকে। অনেক প্রতিকূলতার মধ্যেও কারখানাটি মুনাফা অর্জন করায় তিনি শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।