জুন মাসে ভারতে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে
জুন মাসে ভারতের মূল্যস্ফীতির হার নেমে এসেছে ৭ দশমিক ২৫ শতাংশে। মে মাসে এ হার ছিল ৭ দশমিক ৫৫ শতাংশ। ভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে এ হার নির্ণীত হয়েছে।মূল্যস্ফীতি নমনীয় হয়ে আসায় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) পক্ষে মুদ্রানীতি শিথিল করা সহজ হয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ৩১ জুলাই আরবিআই নতুন মুদ্রানীতি ঘোষণা করবে।তবে জুন মাসে খাদ্যের মূল্যস্ফীতির হার দুই অঙ্কের ওপরেই রয়ে গেছে, যা উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকেরা। জুন মাসে খাদ্যের মূল্যস্ফীতির হার হয়েছে ১০ দশমিক ৮১ শতাংশ।আবার জুন মাসে প্রাথমিক পণ্যের মূল্যস্ফীতির হার কিছুটা কমে হয়েছে ১০ দশমিক ৪৬ শতাংশ, যা মে মাসে ছিল ১০ দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে উৎপাদন খাতের মূল্যস্ফীতির হার নেমে আসে ৫ শতাংশে, যা মে মাসে ছিল ৫ দশমিক ০২ শতাংশ। গত বছরের জুন মাসে এ হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। সূত্র: বিজনেস লাইন।