আগামী জুলাই মাস থেকে ভারতে বিমান পরিষেবা চালু করছে টাটা গোষ্ঠী। ইতিমধ্যে বিমান পরিষেবা চালুর জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে এবার ভারত সরকারের কাছে বিমান পরিষেবা চালুর আবেদন করেছে টাটা গোষ্ঠী। টাটা গোষ্ঠী বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও এখনো যুক্ত হয়নি বিমান পরিষেবা ব্যবসায়। এবার সেই উদ্যোগ নিয়েছে ভারতের অন্যতম বৃহৎ এই শিল্পগোষ্ঠী টাটা। যদিও ভারতে টাটা প্রথম বিমান ব্যবসায় শুরু করেছিল ১৯৩২ সালে। কিন্তু দেশভাগের পর সরকার বিমান পরিষেবাকে জাতীয়করণ করে। এর ফলে টাটার সেই বিমান পরিষেবাকে এয়ার ইন্ডিয়া পরিষেবায় রূপান্তরিত করে ভারত সরকার। ফলে এ ব্যবসা থেকে সরে পড়ে টাটা গোষ্ঠী।টাটা অবশ্য এয়ার এশিয়া এবং টেলেস্ট্রা ট্রেড প্লেসের সঙ্গে যৌথ উদ্যোগে বিমান পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে। এই তিন সংস্থা মিলে গড়েছে এয়ার এশিয়া ইন্ডিয়া। প্রায় ৬০ লাখ মিলিয়ন ডলার নিয়ে ব্যবসায়ে নামছে নতুন এই সংস্থা। এর মধ্যে এয়ার এশিয়ার অংশ ৪৯ শতাংশ, টাটার ৩০ শতাংশ এবং টেলেস্ট্রার ২০ শতাংশ।