জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত জুলাই মাসে আয়কর, শুল্ক ও মূল্য সংযোজন (মূসক) এ তিনটি খাত মিলিয়ে মোট ৯ হাজার ৫৯৭ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা লক্ষ্যের চেয়ে ৮৮ কোটি টাকা বেশি। গত জুলাই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৯ হাজার ৫০৯ কোটি টাকা।
গতকাল বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ২ হাজার ৩ হাজার ১৫২ কোটি টাকা।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, সঠিক সময়ে যোগ্য কর্মকর্তাকে উপযুক্ত পদে পদায়ন করা হয়েছে। চলমান মামলা নিষ্পত্তিতে সন্তোষজনক অগ্রগতি ছিল। বকেয়া আদায়েও বেশ ভালো অগ্রগতি হয়েছে। রাজস্ব সংগ্রহকারী কর্মকর্তাদের অতিরিক্ত পরিশ্রমে অর্থবছরের প্রথম মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে আদায় হয়েছে।