জুলাইতে ভারতে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যের মূল্য কিছুটা কমে আসার প্রভাবে ভারতে জুলাই মাসে মূল্যস্ফীতির হার নিম্নমুখী হয়েছে।পাইকারি মূল্যসূচকের (ডব্লিউপিআই) ভিত্তিতে নির্ণীত এই মূল্যস্ফীতির হার জুলাই মাসে কমে হয়েছে ৬ দশমিক ৮৭ শতাংশ, যা কিনা জুন মাসে ছিল ৭ দশমিক ২৫ শতাংশ। আবার গত বছর জুন মাসে ডব্লিউপিআই-ভিত্তিতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩৬ শতাংশ।সার্বিকভাবে খাদ্যের মূল্যস্ফীতি জুন মাসের ১০ দশমিক ৮১ শতাংশ থেকে নেমে এসেছে ১০ দশমিক শূন্য ৬ শতাংশে। সূত্র: বিজনেস লাইন।