জুলাইতে সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি ২০৯ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইতে জাতীয় সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২০৯ কোটি ১১ লাখ টাকা। আগের বছরের একই সময় এই বিক্রির পরিমাণ ছিল ৩১১ কোটি টাকা।সাধারণত কোনো নির্দিষ্ট সময় মোট বিক্রীত সঞ্চয়পত্রের অর্থমূল্য থেকে একই সময় নগদায়ন করা সঞ্চয়পত্রের অর্থমূল্য বাদ দেওয়ার পর যা থাকে তাকেই ওই সময়ে সঞ্চয়পত্রের প্রকৃত বা নিট বিক্রি বিবেচনা করা হয়। প্রাপ্ত পরিসংখ্যানে আরও দেখা যায়, জুলাই মাস শেষে বিক্রীত সঞ্চয়পত্রের স্থিতি দাঁড়িয়েছে ৬৪ হাজার ১২৬ কোটি ৪৫ লাখ টাকা। ২০১১-১২ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ছিল ৪৭৯ কোটি দুই লাখ টাকা। তবে তার আগের অর্থবছর অর্থাৎ ২০১০-১১ অর্থবছরে এর পরিমাণ ছিল দুই হাজার ৫৬ কোটি ৯০ লাখ টাকা।সঞ্চয়পত্রের বিক্রি বাড়াতে সরকার গত অর্থবছরের শেষ দিকে এসে মুনাফার হার কিছুটা বাড়িয়েছে।