জুলাইয়ে দেশে ১২০ কোটি ডলারের প্রবাসী-আয় এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা দেশে প্রায় ১২০ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন। ঈদুল ফিতর সামনে রেখে প্রবাসীরা প্রতিবছরই বেশি পরিমাণে অর্থ দেশে পাঠান। সেই ধারাবাহিকতায় এবারও প্রবাসী-আয় বেড়েছে।কেন্দ্রীয় ব্যাংক গতকাল বৃহস্পতিবার জুলাই মাসের প্রবাসী-আয়ের তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, প্রবাসী বাংলাদেশিরা এ মাসে ১১৯ কোটি ৩৭ লাখ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। এর আগের বছরের জুলাই মাসে এর পরিমাণ ছিল ১০১ কোটি ৫৫ লাখ ডলার। আর গত জুন মাসে এসেছে ১০৭ কোটি ডলার।প্রবাসী-আয় বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও কিছুটা বেড়েছে। গতকাল দিনের শুরুতে রিজার্ভ ছিল এক হাজার ৬৫ কোটি ডলার।