জুড়ীতে রবিশস্য চাষের জন্য ঋণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় রবিশস্য চাষের জন্য কৃষকদের মধ্যে ২ শতাংশ রেয়াতি সুদে ঋণ বিতরণ শুরু করেছে।উপজেলা সদরের ডাকঘর সড়ক এলাকার একটি শপিং কমপ্লেক্সে গতকাল মঙ্গলবার ব্যাংকের শাখা কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার সাতজন কৃষককে দুই লাখ ৮০ হাজার টাকা ঋণ দেওয়া হয়।অনুষ্ঠানে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা, বিকেবির শাখা ব্যবস্থাপক অঞ্জন বরণ পুরকায়স্থ, মাঠ কর্মকর্তা রণজিৎ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।