প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুয়েল আইচ এবং ম হামিদকে সম্মাননা দিয়েছে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লি. (ক্রাউন সিমেন্ট)। গত সোমবার প্রতিষ্ঠানটির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁদের হাতে সম্মানসূচক ক্রেস্ট ও গিফট ভাউচার তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমগীর কবির, অপর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মো. মজনুসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।